চিরিরবন্দরে ট্রাক চাপায় সরকারী কলেজের অনার্স পড়ুয়া ছাত্রীর মৃত্যু মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: 1:31 PM , March 8, 2023 চিরিরবন্দরে ট্রাক চাকায় পৃষ্ট হয়ে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রী প্রিতী রাণী (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ১২ টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ ।নিহত প্রিতী রাণী দিনাজপুর সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও সদর উপজেলার নতুন ভুষিবন্দর এলাকার জেলে পাড়ার ছত্রমোহন রায়ের কন্যা বলে জানাগেছে।স্থানীয়রা জানায়, প্রিতী রাণী সকাল সাড়ে ১১ টার দিকে ভ্যান যোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হয়। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রীজের সামনে এসে পৌচ্ছালে দিনাজপুর গামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম। শেয়ার সারা দেশবিষয়: