উন্নয়নের ধারা অব্যহত, মাদক পাচার বন্ধ,জঙ্গি ও মৌলবাদের উত্থান রুখতে আওয়ামী লীগকে ভোট দিতে অনুরোধ করলেন স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 9:30 PM , March 4, 2023 উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং দেশে মাদক পাচার বন্ধ, জঙ্গি এবং মৌলবাদের উত্থান রুখতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রাখার অনুরোধ জানান স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৷তিনি শনিবার বিকালে বেনাপোল ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে বিশাল সুধী সমাবেশে একথা বলেন।শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে উপজেলার চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন দেশের জনগনের অর্ধেক হলো নারী তাই নারীদেরকে ঘরে বন্ধি না রেখে পুরুষের পাশাপাশি কাজে লাগিয়ে নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি, যশোর-১ শার্শা আসনের স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম । বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমখ। শেয়ার বাংলাদেশবিষয়: