সংগীত ভবনে খুব পরিচিত একটি নাম ইভা আরমান

প্রকাশিত: 4:59 PM , November 13, 2022

আমরা অনেকেই তার গান ও ভিডিও দেখে থাকলেও এবার নতুন এক রূপে নতুন ভাবে ফিরেছেন ইভা আরমান. সাম্প্রতিক নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে যেখানে গানের সাথে সাথে অভিনয় করেছেন ইভা আরমান, তবে ভিডিওতে আরেকটি চমক থাকছে ভিডিওতে সঙ্গী হয়েছেন তার হাসবেন্ড সোহেল আরমান, প্রথম বারের মতন তাদের জুটি ক্যামেরা বন্দি হয়েছে একসাথে , কথা প্রসঙ্গে জানা যায় ভিডিওটি নির্মাণ হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে এবং প্রথমবারের মতন জুটি বেঁধেছেন ইভা ও আরমান এবং তারা খুব আশাবাদী দর্শক খুব পছন্দ করবেন, এবং সামনে আরো কিছু চমক নিয়ে তারা একসাথে আসবেন , বিয়ের পরে তাদের প্রথম এই মিউজিক ভিডিও, আমরা অতীতে ইভা রহমানের মিউজিক ভিডিও দেখে থাকলেও ইভা আরমানের মিউজিক ভিডিও দর্শকদের নতুন এক রূপে নতুন ধারণা তৈরি করবে যা খুব আকর্ষণীয় হয়ে থাকবে , ভিডিওটি প্রকাশিত হবে ইভা আরমানের ইউটিউব চ্যানেল থেকে, ভিডিওটা নির্মাণ করেছেন তানভীর শেহজাদ,

Loading