বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:14 PM , August 1, 2022 বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাক্রমে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি এই কমিটি ঘোষণা করেন।নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর, কার্যকরী সভাপতি করা হয়েছে সংগীতশিল্পী রফিকুল আলমকে। অভিনেত্রী ফাল্গুনী হামিদকে সাধারণ সম্পাদক করে কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ সরকার রানাকে।পুনর্গঠিত কমিটির বিষয়ে অসীম কুমার এমপি বলেন, আমরা চেষ্টা করেছি সকল সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃঙ্খল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা, বঙ্গবন্ধু কন্যা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে। শেয়ার বিনোদনবিষয়: