বাংলাদেশের জন্য জাতিসংঘের ডিজিটাল কৌশলপত্র প্রণয়ন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:39 PM , May 8, 2022 বাংলাদেশের জন্য ডিজিটাল কৌশলপত্র ২০২২-২৫ প্রণয়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বাংলাদেশে উদ্ভাবনের সংস্কৃতি এবং ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করতে এ কৌশলপত্র প্রণয়ন করা হচ্ছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (০৭ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে জুনাইদ আহমেদ পলকের কাছে বাংলাদেশ ডিজিটাল রূপান্তর শক্তিশালীকরণ বিষয়ক কৌশলপত্র উপস্থাপন করেন ইউএনডিপির চিফ ডিজিটাল অফিসার রবার্ট ওপ এবং ডিজিটাল পলিসি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপের প্রধান ইয়োলান্ডা মা।আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইউএনডিপি, আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং এটুআই যৌথভাবে এজেন্সি টু ইনোভেট এবং ডিজিটাল লিডারশিপ একাডেমি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।একই সঙ্গে ডিজিটাল মান, নির্দেশিকা, নীতি এবং আইনের উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআইর সাফল্যের ভিত্তিতে ডিজিটাল সরকার ও অর্থনীতিতে বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারকল্পে একসঙ্গে কাজ করতে একমত পোষণ করা হয়।এর আগে প্রতিমন্ত্রী ইউএনডিপির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ক্লেয়ার ভ্যান ডের ভেরেনের সঙ্গে বৈঠক করেন। শেয়ার তথ্য-প্রযুক্তিবিষয়: