ধামরাইয়ে মুক্তির উৎসব মেলার সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ , মার্চ ২৪, ২০২২

 

 

ঢাকার ধামরাইয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ইসতিয়াক আহমেদ,থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান প্রমুখ। সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের ও উপজেলা প্রশাসনের অধিদপ্তরগুলোকে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় এমপি বেনজীর আহমদ।এতে শ্রেষ্ট পুরস্কার পান ধামরাই কৃষি অধিদপ্তর। এই পুরস্কার গ্রহন করেন ধামরাই কৃষি অফিসার আরিফুল হাসান।

 

Loading