গল্পের চিত্রনাট্যর সাথে নিজেকে নতুন ভাবে তৈরিতে সময় দিচ্ছি-শিহাব শিকদার এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , মার্চ ১৫, ২০২২ ব্যতিক্রম রকম গল্প নিয়ে ফিকশন নির্মান করা তরুণ নির্মাতা শিহাব শিকদার। ভিন্নধারার গল্প ও স্ক্রিপ্ট নিয়ে সাহসী ভাবে কাজ করছেন এই নির্মাতা।নিউজ একাত্তর অনলাইন এর পক্ষ থেকে তার সাথে আলাপ করে জানা যায়কেমন আছেন?আমি ভালো থাকতে ভালোবাসি। তবে আপাদমস্তক বেঁচে আছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে বেঁচে থাকাই অনেক বড় ভালো থাকা।অবসর সময়ে কি করেন?গল্প ভাবি। ঘুরতে ভালোবাসি, আনন্দ উচ্ছ্বাস করতে ভালোবাসি। তবে ইদানীং অবসর সময়ে বাসায় সময় দেওয়া হয় এবং রেস্ট করি৷এছাড়া আমার পাহাড় অনেক ভালো লাগে। মন ভালো বা খারাপ যাই হোক আমি পাহাড় প্রিয় মানুষ পাহাড়েই চলে যাই ভাই৷ পাহাড়ের বসে চিত্রনাট্য গুলোও আমার হৃদয়ের সাথে সুসম্পর্ক থাকে।আপনার স্ক্রিপ্ট ও লেখা ডায়ালগ গুলো ভালো লাগে ও ব্যতিক্রম হয়।ভালো লাগার জন্য ধন্যবাদ। গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। গল্প, চিত্রনাট্য এবং স্ক্রিপ্ট তৈরিতে আমার বেশ সময় লাগে। অনেক সময় এলেমেলো হয়ে যাই নিজ ভাবনায় ঠিকঠাক অনুভূতি না পেলে। তবে দর্শকদের ভালো কিছু গল্প সাথে মিশ্রিত অনুভূতিপূর্ণ ডায়ালগ উপহার দিতে পারলে আত্মিক শান্তি লাগে। বেলা শেষে কাজগুলো সবার ভালো লাগুক তাই প্রত্যাশা করেই নির্মাণ করা।কি করছেন বর্তমানে?সামনে বেশ কিছু ভালো গল্প নিয়ে কাজ করার প্লানিং চলছে। প্রপার প্লানিং গুছিয়ে পরবর্তী কাজ গুলো করার সৎ ইচ্ছে আছে প্রবল। নিজ গল্পে এ পর্যন্ত কাজ করা হয়েছে একই সাথে স্ক্রিপ্ট গুলোও আমারি করা। আমার স্ক্রিপ্ট করতে সময় লাগে। আর ওইযে বল্লাম অনেক সময় গল্প, চিত্রনাট্য, ও স্ক্রিপ্ট তৈরিতে মাঝে মাঝে এলেমেলো হয়ে যাই। তাই নিজের ভাবনায় ভাঙ্গা গড়ার সময় নিচ্ছি ও দিচ্ছি।গল্পের চিত্রনাট্যর সাথে নিজেকে নতুন ভাবে তৈরিতে সময় দিচ্ছি। সামনে বেশ কিছু ভালো গল্প নিয়ে কাজ করার প্লানিং চলছে। প্রপার প্লানিং গুছিয়ে পরবর্তী কাজ গুলো করার সৎ ইচ্ছে আছে প্রবল। নিজ গল্পে এ পর্যন্ত কাজ করা হয়েছে একই সাথে স্ক্রিপ্ট গুলোও আমারি করা। আমার স্ক্রিপ্ট করতে সময় লাগে। আর ওইযে বল্লাম অনেক সময় গল্প, চিত্রনাট্য, ও স্ক্রিপ্ট তৈরিতে মাঝে মাঝে এলেমেলো হয়ে যাই। তাই নিজের ভাবনায় ভাঙ্গা গড়ার সময় নিচ্ছি ও দিচ্ছি। এছাড়া আগের করা কাজের পোস্ট প্রডাকশনেও সময় দিচ্ছি। সামনের কাজের প্লানিং গুলোও আরো পোক্ত করছি। আর প্রতিদিনই শিখছি ও জানছি।সামনে ঈদুল ফিতর সে উপলক্ষে ঈদের কি চমক পাচ্ছি আমরা শিহাব শিকদারের থেকে?হা হা হা, আমি আসলে চমক দিতে জানিনা বা চাইনা সত্যিকার অর্থে। আমি নির্মাণ প্রিয় মানুষ, নির্মাণ করতেই ভালোবাসি। চমক দেওয়া ম্যাজিশিয়ানের কাজ। নিজ ভাবনার গল্প গুলো বলে যেতে চাই দর্শকদের জন্য। একটা বিষয় শেয়ার করি – ছোটোকালে বাবা, মা, দাদী বা আরোও অনেক কাছের মানুষগুলোর কাছ থেকে অবাক মুগ্ধতায় গল্প শুনতাম । তাদের থেকে গল্প শুনতে ভালো লাগতো। কিছু স্পেশাল মানুষ ছিলো যাদের মুখ থেকে গল্প শোনার জন্য আগ্রহ ও অপেক্ষা দুটাই থাকতো কারণ তাদের গল্প গুলো অদ্ভুত সুন্দর লাগতো। তাই আমার ভিজুয়াল গল্প বলার মানসিকতা টাও এমন। গল্প গুলো ফ্রেমে বন্দী করে দেখাতে চাই সবাইকে। যাদের গল্প গুলো ভালো লাগবে তারা অবশ্যই দেখবে ও আলোচনা করবে। হ্যা তবে ঈদের কাজের প্লানিং এ আছি। অবশ্যই দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো।খুবই ডিল্পোম্যাটিক উওর। আপনাকে আড়ালে থাকতেই বেশি দেখা যায় কেনো?কই আমি আড়ালে? এই যে আপনার সামনে। হা হা হা, এমন কিছু একদমই না। আগেই বলেছি আমি নির্মান প্রিয় মানুষ, নির্মাণ করতেই ভালোবাসি। আমার কাজ দেখুক আমাকে না এটা আমি দারুণ ভাবে উপলব্ধি করি। ক্যামেরার পিছনে কাজ করি, তাই পিছন বা আপনার কথা মতো আড়ালে থাকতেই ভালো লাগে। তার থেকে বড় বিষয় আমার থেকে আমার সৃষ্টি কাজ মানুষ দেখুক, দর্শকরা উপভোগ করুক তাই আশা করি। আমি খুবই সাধারণ একজন মানুষ শোঅফ করতে ভালো লাগেনা একদমই।বর্তমান সময়ে যারা অভিনয়ে আসছে এদের কাজ করতে আসা নিয়ে কিছু বলুন?আমিও বর্তমান সময়ের মানুষ। বর্তমানে প্রচুর মেধাবী অভিনেতা, অভিনেত্রী কাজ করছে ইন্ড্রাসিটিতে। নতুন অনেকেই নিজ যোগ্যতায় ভালো, ভালো কাজ করছে। এটা দেখলে শান্তি লাগে। অভিনেতা আসুক এবং তৈরি হোক এটা প্রতিটি শতাব্দীর সৃজনশীল মানুষের ইচ্ছে।উল্টো আর একটি দিক ও দেখছি বর্তমানেই। এখন তো হাইলি আধুনিক যুগ। সোশ্যাল মিডিয়াতে অনেক মাধ্যম বিনোদিত হওয়ার। অনেক’কেই দেখছি টিকটক, ভিডিও ব্লক করে, ফেসবুক বা নানা ভাবে নানা রকম কর্ম দিয়ে ভাইরাল হচ্ছে। বর্তমান বেশ সংখ্যাক মানুষরাই ভাইরাল হওয়া এসব মানুষদের সেলিব্রিটি বা অভিনেতা মনে করে থাকেন। এসব দেখলে হাসিও লাগে আফসোসও লাগে। এখন কাজ করার মাধ্যম গুলো সহজ তবে এর মধ্য যোগ্য লোকের সংখ্যা খুব কম। যে যেমন ভাবে পারছে নিজেকে অভিনেতা দাবি করছে যাতা করে। আসলে অভিনয় একটা সাধনা এতো সহজ কিছু না। একটু লাফিয়ে অঙ্গভঙ্গি করলে, অন্যর গানে ঠোঁট মিলিয়ে হয়তো ভিউ কামনা করা যায় তবে অভিনেতা হওয়া যায়না। বর্তমানে আসলে মানুষ যোগ্য আদর্শ,বা মেন্টর বাছাই করতে পারেনা। অনেকে এসব বিষয়ে ধারণা ও রাখেনা। যেমন খুশি তেমন সাজো এর মতো করে যাতা করে সেলিব্রিটি বনে যায়। তবে মানুষের একজন মেন্টর থাকা বাঞ্ছনীয়।আপনার দর্শকদের উদ্দেশ্য করে কোনো কথা?দর্শকরাই আমার কাজের মূল অনুপ্রেরণা। দর্শকদের জন্য অনেক কষ্ট করে কাজ করি। দর্শক রা ভালো কাজ দেখুক এটাই চাই। আমিও একজন দর্শক হয়ে ভালো রুচিশীল কাজই দেখতে চাই। দর্শকদের একটি কথাই বলার সেটা হলো আপনারা বাংলা নাটক ও সংস্কৃতির সাথে থাকুন।আমাকে অনুপ্রেরণা দিন এবং যেভাবে স্বার্থহীন ভালোবেসে পাশে ছিলেন সবসময়ই সেভাবেই ভালোবেসে যাবেন সেটা বিশ্বাস করি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন সেই প্রত্যাশা করি। ধন্যবাদ৷ শেয়ার বিনোদনবিষয়: