এখন ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:54 PM , March 12, 2022 স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে ৫ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতেও ১০ লাখ মানুষ করোনায় মারা যায়। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাক্সিনেশন প্রোগ্রামে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।ডা. এজেডএম আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, প্রফেসর ডা. মো. রাশিদুল হাসান প্রমুখ। শেয়ার জাতীয়বিষয়: