বিমানের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:12 PM , February 23, 2022 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন তিনি।এ সময় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান। স্মারক ডাকটিকেটের মূল্য ১০ টাকা। শেয়ার জাতীয়বিষয়: