শাবিতে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:30 PM , January 28, 2022 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় আহতদের ও অনশনে অসুস্থ চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। একই সাথে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে সিলেটে এসে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় ডা. দীপু মণিকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানান তারা। সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ করেছেন। এজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুন্ডকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।’এ সময় তারা বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী সিলেটে এসে আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। এটিকে আমরা সাধুবাদ জানাই। তিনি যেকোন সময় আসলে আমরা তাঁকে সাদরে গ্রহণ করব এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব।’সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। শেয়ার জাতীয়বিষয়: