ধামরাইয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 12:26 PM , January 18, 2022 ঢাকার ধামরাইয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যােগে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ গত সোমবার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে করা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ— পরিচালরক মোঃ আমিনুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ধামরাইয়ের স্থানীয়ি এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহমান খান, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা ও উপজলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য বেল্লাল হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। শেয়ার সারা দেশবিষয়: