নেত্রকোণার দুর্গাপুরে টেঁটার আঘাতে গুরুতর আহত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক —-

প্রকাশিত: 7:08 PM , December 13, 2021

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কবরস্থানকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া ফেরাতে গিয়ে টেঁটার আঘাতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর ইসলাম( ৭৫) গুরতর আহত হয়েছেন।

১২ ডিসেম্বর (রবিবার) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের বাসিন্দা।

পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম( ৪০) নামে অপরএকজনকে আহত অবস্হায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহনুর এ আলম বিষয়টি নিশ্চিত করেন।

Loading