ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: 4:35 PM , November 19, 2021

আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ওই দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে ৪টি টেঁটা ও একটি তিনকাইটা, রসুল্লাবাদ ইউনিয়ন থেকে পাঁচটি টেঁটা এবং সলিমগঞ্জ ইউনিয়ন থেকে দুটি টেঁটা উদ্ধার করা হয়। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি বল্লম, দুটি রামদা ও চারটি টেঁটা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Loading