জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশ শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রেই অবিস্মরণীয় উন্নয়ন করেছেন বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

প্রকাশিত: 9:11 PM , November 17, 2021

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানচৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সহ সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। অচিরেই এর অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রেই অবিস্মরনীয় উন্নয়ন হয়েছে।

আজ সকালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অংশীজনদের সাথে এক মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলার চেয়ার ম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম,মুখলেছুর রহমান সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দ।

পরে উপমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

Loading