নেত্রকোণায় আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

প্রকাশিত: 6:05 PM , November 8, 2021

নেত্রকোণায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (৮অক্টোবর)ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কাজি মোঃআব্দুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃআকবর আলী মুন্সী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃআব্দুল্লাহ আল মাহমুদ,সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)মাহমুদা আক্তার,জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ,জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক কাজি মোঃআব্দুর রহমান বলেন,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।নির্বাচনী আচরণ বিধি প্রার্থীকে মেনে চলতে হবে।নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading