নেত্রকোণায় ইফতার সামগ্রী বিতরণ করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মো: রবিকুল ইসলাম রিপন মো: রবিকুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার প্রকাশিত: 9:11 PM , April 23, 2021 করোনা মহামারীর পবিত্র রমজানে নেত্রকোণায় অসহায় মানুষদের পাশে এগিয়ে এলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেত্রকোণার কৃতি সন্তান নাজমুল হুদা ওয়ারেছি চঞ্চল।তার জন্মদিনে ব্যক্তিগত উদ্যোগে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ও পৌর শহরের মোক্তারপাড়া ব্রীজের কাছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পথচারী, গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শুক্রবার বিকালে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পরশ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা যুবলীগ নেতা এনামুল হক সম্রাট, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পরশ তালুকদার, জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম শামীম, জেলা যুবলীগ নেতা রুবেল ফকির, জেলা যুবলীগ নেতা জামাল ভূঁইয়া সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: