মঙ্গলগ্রহের আকাশে সফল ভাবে ড্রোন উড়িয়ে নাসার ইতিহাস সৃষ্টি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:44 PM , April 21, 2021 আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে তারা প্রথমবারের মত মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে সফলভাবে একটি ছোট ড্রোন উড়াতে সক্ষম হয়েছে।ইনজেনুয়িটি নামের এই ড্রোন মঙ্গলের আকাশে এক মিনিটের কম সময়ে উড়ে।কিন্তু নাসা বলছে অন্য আর একটি গ্রহের আকাশে এই প্রথম যন্ত্রচালিত এবং নিয়ন্ত্রিত কোন যান ওড়ানোর এই সাফল্যে তারা উল্লসিত।মঙ্গলগ্রহ থেকে একটি উপগ্রহের মাধ্যমে পৃথিবীতে পাঠানো তথ্যে এই খবর পৌঁছেছে।নাসা বলছে এই সাফল্য সামনের দিনগুলোতে আরও দুঃসাহসিক বিমান উড়ানোর পথ প্রশস্ত করল।এই হেলিকপ্টারের ওড়ার ছবি নাসার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছুনর পর কর্মীদের উল্লাসে ফেটে পড়েতে দেখা যায়। মাত্র এক দশমিক আট কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে ৪০ সেকেন্ড পর সফলভাবে অবতরণ করেছে।বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুয়িটি ড্রোনটির প্রযুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করার পর এটিকে এখন তারা আরও উঁচুতে এবং আরও দূর পর্যন্ত উড়াতে চান। শেয়ার তথ্য-প্রযুক্তিবিষয়:মঙ্গলগ্রহের আকাশে সফল ভাবে ড্রোন উড়িয়ে নাসার ইতিহাস সৃষ্টি