বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহেদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন মো: রবিকুল ইসলাম রিপন মো: রবিকুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার প্রকাশিত: 11:00 PM , August 25, 2020 বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন (শাহেদ), এর উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে, নেত্রকোণা জেলা ছাত্রলীগের আয়োজনে, ছাত্রলীগ নেতা মোঃ শাহ্ধসঢ়;নুর রহমান আকন্দ আবিদের, নেতৃত্বে গতকাল দুপুরে নেত্রকোণা পৌর শহরের কোর্ড রোড সার্কিট হাউজ এর সামনে, এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে,গত ১৫ আগস্ট শাহেদ এর ফরিদপুর নিজ জেলা সদরে কোমরপুরে, জাতীয় শোক সভা অনুষ্টান শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । তারই প্রতিবাদে সন্ত্রাসীদের অতর্কিত হামলার তিব্র নিন্দা ও সেই সাথে অনতিবিলম্বে হামলার সন্ত্রাসীদের চিহ্নিত করে, গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়ে , মানব বন্ধনে বক্তব্য রাখে ছাত্রলীগ নেতা মোঃ শাহ্ধসঢ়;নুর রহমান আকন্দ (আবিদ), জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য তন্ময় আহম্মেদ, এ এন এম মাসুদুর রহমান (নওশাদ), শাহাদাৎ হোসেন, অমিত চন্দ্র (ময়), মেহেদী হাসান, প্লাবন হাসান, জয় দত্ত, বিজয় দত্ত, সজিব কুন্ড্র ঘোষ, প্রত্যয় আহমেদ, প্রমোখ। শেয়ার সারা দেশবিষয়: