নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত, আহত ১৭

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 2:04 PM , August 17, 2020

নেত্রকোণা- ময়মনসিংহ সড়কের ভবের বাজার এলাকায় যাত্রীবাহী পিকআপ ও মাছবাহী ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। তিনি নেত্রকোণার মোহনগঞ্জের পাবই গ্রামের হিমেল মিয়া (৩৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০ টার দিকে এই সড়ক দুর্ঘটনা হয় বলে জানান, শ্যামগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এনামুল হক। এনামুল হক জানান, ঢাকা থেকে ৩২ জন যাত্রীবোঝাই করে মোহনগঞ্জের পাবই এলাকায় যাচ্ছিলেন। পিকআপটি পথে ভবের বাজার এলাকায় পৌঁছলে মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া মাছ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হিমেল মিয়া মারা যান এবং ১৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Loading