নতুন সনাক্ত ৪৯ জনকুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:12 AM , August 9, 2020 কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজন পুরুষ ও দুইজন জন নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃতদের মধ্যে আইসোলেশন ওয়ার্ড তিনজন এবং আইসিইউতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ৪ ব্যক্তিই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে।করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩৬৫ জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শেয়ার কুমিল্লাবিষয়: