ধামরাইয়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: 3:13 PM , June 11, 2026

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ সম্বলিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা হল রুমে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় দিক নির্দেশনা বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ইউ ডি এফ এর কর্মকর্তা মো: মিজানুর রহমান, বাংলাদেশ গ্রাম্য আদালত প্রকল্পের উপজেলার সমন্বয়কারী জসীমউদ্দীন,মিজানুর রহমান, সাংবাদিক নবীন চৌধুরী, রাজিউল হাসান পলাশ সহ এনজিও কর্মীগণ।

এই কর্মশালায় গ্রাম্য আদালতের বিভিন্ন বিষয় ফৌজদারী ওদেওয়ানী মামলা সম্পর্কে তুলে ধরা হয়। অল্প খরচে অল্প সময় সঠিক বিচার পেতে গ্রাম্য আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আহবান জানান।

Loading