ধামরাইয়ে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২৬ ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে বৈশাখী মেলা ও জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল সাড়ে আটটায় বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়। সকাল ৯টায় উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী শিল্পী অংশগ্রহণ করে।বিকেল ৪টায় হতে রাত ৯ টা পর্যন্ত কনসার্ট উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ গ্রহন করবে ধামরাইয়ের ঐতিহ্যবাহী জিরো ব্যান্ড সহ অন্যান্য । এছাড়া উপজেলা চত্বরে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে ২০ টির মতো মেলার স্টল বসে।ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এই বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এমপি ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি , কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম ও সমাজ সেবা কর্মকর্তা এ এম হাসান নির্বাচন অফিসার এস এম সাদিকুর ইসলাম সহ উপজেলা অফিসার ও কর্মচারীগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেয়ার সারা দেশবিষয়: