যত্রতত্র বাস পার্কিং তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , এপ্রিল ১০, ২০২৬

কপিলমুনি এলাকার সড়কে যত্রতত্র বাস পার্কিং করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট| প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা| যাতায়াতে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী| চৌরাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহ ট্রাফিক পুলিশ মোতায়েন ও যত্রতত্র বাস, ট্রাক, মটর চালিত ও ইঞ্জিন চালিত ভ্যান পার্কিং বন্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী| দীর্ঘদিন ধরে এলাকার প্রধান সড়কের নগরশ্রীরামপুর মোড় হতে কপিলমুনি হাসপাতাল পর্যন্ত প্রায় ১কিমি রাস্তার ধারে বাস, ট্রাক, মটর চালিত ও ইঞ্জিন চালিত ভ্যান পার্কিং করে আসছিল শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ| চৈত্রেব প্রচন্ড গরমে  মধ্যে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকতে হচ্ছে একই জায়গায়| ফলে সদরে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে রয়েছের এলাকাবাসী| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অচিরেই ব্যবস্থা নিবেন এমন দাবী এলাকাবাসীর|

 

Loading