ধামরাইয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ঢাকা-২০ ধামরাই আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সাবেক সচিব ও মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি মো: আব্দুস সবুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ড. ফাযজুল আমিন সরকার মাদানী।এরপরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত এমপি তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান হাবিব, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমদ রাফি, ধামরাই থানার ওসি নাজমুল হুদা, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ও ধামরাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শেয়ার সারা দেশবিষয়: