বেনাপোল ৪নং ইউনিয়নে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ , জানুয়ারি ২২, ২০২৬
Oplus_131072

বেনাপোল ৪নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর কাগজপুকুর গ্রামে,জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে জানুয়ারী ২০২৬) রাত ৮ টার সময় বেনাপোল ৪নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর পাড়া কাগজপুকুর জামেমসজিদের সামনে,বেনাপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিক এর সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান টি শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫- যশোর – শার্শা-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,পৌর বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান হবি,বিশিষ্ট ব্যাবসায়ী ও বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন ।

শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান,উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম৷

পৌর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিয়াদ আলী,বেনাপোল ৪নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Loading