জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ডিসেম্বর ১১, ২০২৫ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি।এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়। শেয়ার জাতীয়বিষয়: