পাইকগাছায় বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , ডিসেম্বর ৮, ২০২৫
oplus_2

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা সোমবার বেলা ১১ টায় উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় দিবসটি উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে অলোচনা করেন কপিলমুনি ইউপি সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিুল্যাহ বাহার, পাইকগাছা উপজেলা জামায়েতের সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাঃ সম্পাদক পলাশ কর্মকার, এড. বিপ্লব কান্তি মন্ডল, সমাজ সেবেক জামায়েত নেতা আবুল কাশেম হাজরা, আসাদুল ইসলাম মিলন প্রমূখ।

Loading