আশুলিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:14 AM , July 27, 2025 ২৬ জুলাই শনিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ সাঙ্গু গার্মেন্টস সংলগ্ন মাঠে আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাবেল উদ্দিনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ.ক.ম সামসুদ্দিন চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল লতিফ , আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজর আলী মন্টু, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম , বিএনপি নেতা আরিফ বেপারী ও সাইফুল ইসলাম, আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আমজাদ হোসেন ও বিএনপি নেতা বাবুল আহমেদ সহ আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিএনপি নেতা ইয়াকুব আলী মিন্টুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথা তুলে ধরেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণের জন্য আশুলিয়া ইউনিয়ন বিএনপি সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে গড়ে উঠেছে বলে অভিমত প্রকাশ করেন। শেয়ার রাজনীতিবিষয়: