হালুয়াঘাটে ৩১ সদস্য বিশিষ্ট এনসিপি’র কমিটি ঘোষণা 

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , জুন ২২, ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। ২১ জুন শনিবার আবু রায়হানকে প্রধান সমন্বয়কারী ও সিয়ামুল হক টুটুলকে সিনিয়র যুগ্ম সমন্বয়কারী করে এ কমিটির অনুমোদন দেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আশিকুল ইসলাম আশিক। এ কমিটি আগামি তিনমাস পর্যন্ত ( পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত) মেয়াদ থাকবে।

Loading