রাণীরবন্দরে ইছামতি সামাজিক সংঘের উদ্যেগে ১০০০ জন শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , জানুয়ারি ১৭, ২০২৫

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের উদ্যেগে ১০০০ জন শীতার্তদের মাঝে উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে রাণীরবন্দর নজরুল পাঠাগার ক্লাব চত্বরে ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা বিভাগের অধ্যাপক শাহ্ শামীম আহমেদের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের সম্মানিত সদস্যগণ সোনালী ব্যাংকের বগুড়া জোনের জিএম মোঃ রশিদুল ইসলাম, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক ও সহকারী শিক্ষক জুলফিকার সোবাহান দোলন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ শহীদ আহমেদ, দিলিপ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার আহমেদ সুবজ মটরস,পুলিশ কর্মকর্তা জনি মাহাবুব, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল টেলিকম, সহকারী শিক্ষক নয়ন, মনোয়ার হোসেন,সাদেকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, সামসুর জামান সবুজ, পল্লব কান্তি, নুরজ্জামান হক,বিশিষ্ট ব্যবসায়ী মো: মানিক হোসেন (মদিনা মহল) প্রমূখ।

এ সময় বক্তারা বলেন সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকা ও মানুষের জন্য কাজ করা সকলের উচিত ও কর্তব্য বলে মনে করা।

Loading