ধামরাইয়ে বিএনপি নেতার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: 3:30 PM , November 9, 2024

 

 

ঢাকার ধামরাই পৌর বিএনপির প্রতিষ্ঠা সাবেক সভাপতি মরহুম দেওয়ান মোহাম্মদ ফজলুল হক (গোপাল দেওয়ান) এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুটের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ স্বরণ সভায় বক্তব্য রাখেন ধামরাইয়ে বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেওয়ান লোকমান হোসেন, শামিম হোসেন,আশিকুর রহমান খান মিলন, হুমায়ুন খান মজলিস, যুবদল নেতা এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল ও মোবারক হোসেন সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি সানাউল্লাহ।

উল্লেখ, বিএনপি নেতা গোপাল দেওয়ান গত ১ নভেম্বর শুক্রবার আযান দেয়ার জন্য মসজিদে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনার মৃত্যু বরণ করেন

 

Loading