বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৮, ২০২৪

বেসরকারি টেলিভিশনে বিটিভির দুপুর ২টার খবর প্রচারের দরকার নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ চিঠি পাঠানো হয়। এতে সই করেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

Loading