বাতিল হতে যাচ্ছে ১৫ আগস্টের সরকারি ছুটি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:49 PM , August 13, 2024 জাতীয় শোক দিবস ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল হচ্ছে।মঙ্গলবার (১৩ আগস্ট) সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিকেলের মধ্যেই এবিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শেয়ার জাতীয়বিষয়: