বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২৪ বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। দুইটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ প্রজ্ঞাপন।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সরিয়ে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে। শেয়ার জাতীয়বিষয়: