অন্তর্বর্তী সরকারে যারা থাকছেন

প্রকাশিত: 8:11 PM , August 8, 2024

আজ ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এই সরকারে প্রদান উপদেষ্টা হচ্ছেন।

বাকি ১৬ উপদেষ্টা হচ্ছেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ,সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ।

আলেম সমাজের প্রতিনিধি হিসেবে আ ফ ম খালিদ হাসানসুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ , ফারুকী আযম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

Loading