টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , আগস্ট ৩, ২০২৪ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা।শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় তারা ক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনুসহ প্রেস ক্লাবের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন। শেয়ার জাতীয়বিষয়: