বঙ্গবন্ধু টানেলে গাড়ি চলাচল বন্ধ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:51 PM , May 26, 2024 ছবি সংগৃহীতবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।রোববার (২৬ মে) দুপুর থেকে টানেলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আজ দুপুর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার ৬টার পর আবার চালু হবে। শেয়ার চট্টগ্রামবিষয়: