ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ, শতভাগ অনলাইনে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , মার্চ ১৩, ২০২৪ আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।তিনি বলেন, ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টায়, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।২৪ তারিখ দেয়া হবে ৩ এপ্রিলের টিকিট। প্রতি বছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। বিক্রি টিকিট ফেরৎ নেয়া হবেনা।যাত্রা টিকিট ২৪ মার্চ -৩ এপ্রিল২৫ মার্চ-৪ এপ্রিল ২৬ মার্চ-৫ এপ্রিল ২৭ মার্চ-৬ এপ্রিল ২৮ মার্চ- ৭ এপ্রিল ২৯ মার্চ- ৮ এপ্রিল ৩০ মার্চ -০৯ এপ্রিল ৩১ মার্চ -১০ এপ্রিলের টিকিট দেয়ার পরিকল্পনা। চাঁদ দেখা সাপেক্ষেফিরতি টিকিট ৪ এপ্রিল-১৪ এপ্রিল ৫ এপ্রিল-১৫ এপ্রিল ৬ এপ্রিল-১৬ এপ্রিল ৭ এপ্রিল- ১৭ এপ্রিল ৮ এপ্রিল- ১৮ এপ্রিল ৯ এপ্রিল – ১৯ এপ্রিল ১০ এপ্রিল- ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে শেয়ার জাতীয়বিষয়: