সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ , জানুয়ারি ৬, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন সিইসি। শেয়ার জাতীয়বিষয়: