পদোন্নতি পেলেন ৪৬ এএসপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:40 PM , November 12, 2023 সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ কর্মকর্তা।রবিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজুম মুনিরা।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ‘অতিরিক্ত পুলিশ সুপার’ পদে পদোন্নতি করা হলো।এছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেড; ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা বলেও উল্লেখ করা হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: