রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:46 PM , January 6, 2023 পবিত্র রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সে বিষয়ে কাজ করছে সরকার- এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া, এলসি খোলার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রংপুরে তার নির্বাচনী এলাকা পীরগাছা ও কাউনিয়া উপজেলার মোট ১৫টি ইউনিয়নে দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।টিপু মুনশি বলেন, আন্তর্জাতিকভাবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের নিত্যপণ্যের বাজার এখন অনেকটা স্থিতিশীল রয়েছে।মন্ত্রী দুই উপজেলার ৪২ হাজার দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শেয়ার জাতীয়বিষয়: