মহিলা আ.লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:30 PM , November 26, 2022 আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ট জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত হলে সেখানে তাকে স্বাগত জানান সংগঠনটির নেতাকর্মীরা।শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন।এদিন সকাল থেকেই ঢাকাসহ সারাদেশ থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা সম্মেলনস্থলে হাজির হন।এছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম সহ কেন্দ্রীয় অনেক নেতাই উপস্থিত রয়েছেন।এর আগে ২০১৭ সালের ৪ মার্চ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেয়ার জাতীয়বিষয়: