নাশকতার চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন: নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:58 PM , June 15, 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।বুধবার (১৫ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, “২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান যেন করতে না পারি, সেজন্য একটা নাশকতা ঘটানোর চেষ্টা চলছে। আমরা তথ্য পেয়েছি যারা পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল, তারাই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। তারা কি করবে তা জানি না। তবে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজর রাখতে হবে।” শেয়ার জাতীয়বিষয়: