হরতাল-অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মশাল মিছিল

প্রকাশিত: 3:11 PM , November 28, 2026

সারা দেশে আওয়ামী লীগের হরতাল-অবরোধ ও নৈরাজ্যের অভিযোগে যশোরের বেনাপোলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু ও সালাহ উদ্দিন আহম্মেদ, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহিদ, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু,

কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ হরতাল-অবরোধের নামে জনজীবন বিপর্যস্ত করা, নৈরাজ্য সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তাঁরা।

এ সময় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Loading