বেনাপোল স্থলবন্দরে গতিশীলতা বাড়াতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 4:22 PM , October 8, 2026 0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:50 humanIn:0;বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার o৮ অক্টোবর (২o২৬)সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল সি এন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷সভায় বেনাপোল স্থলবন্দরের বর্তমান কার্যক্রম, আমদানি-রপ্তানির বিভিন্ন সমস্যা, পণ্য খালাসে জটিলতা, ব্যবসায়ীদের হয়রানি নিরসন এবং বন্দরের সার্বিক গতিশীলতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এ বন্দরের কার্যক্রমের সঙ্গে ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিএনডএফ এজেন্ট, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িত। তাই বন্দরের কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।মতবিনিময় সভায় সাংবাদিকরা বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে বন্দরকেন্দ্রিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারণ সম্পাদকআবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব শাহাবুদ্দিন, কাস্টম বিষয়ক যুগ্ম সম্পাদকআলহাজ্ব আলমগীর সিদ্দিক, বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ মেম্বার, নির্বাহী সদস্য আলহাজ্ব আমিনুল হক আনু ৷সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোলের ,সহ: সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব , যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা। বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন ,সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন রাসেল ,সহ: প্রচার সম্পাদক আকাশ হোসেন সাগর ।আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফ , সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন,এনটিভি নিউজের শার্শা প্রতিনিধি হিরনসহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক বৃন্দরাফ।মতবিনিময় সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ৷ শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: