বন্দর নগরী বেনাপোল পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে উপজেলা বিএনপি’র উষ্ণ সংবর্ধনা স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 12:19 PM , September 25, 2026 {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}যশোর জেলার শার্শা ও বেনাপোলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের আগমন উপলক্ষে আনন্দঘন পরিবেশে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোলে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে বেনাপোলে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে এগিয়ে আসেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং আসন্ন বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো.ইমদাদুল হক ইমদাদ।মিছিলে নেতা-কর্মীরা শ্লোগান দেন “প্রতিমন্ত্রীর আগমন’শুভেচ্ছা স্বাগতম,তৃপ্তি ভাই এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা,ইমদাদ ভাই এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইত্যাদী। মুহুর্মুহু শ্লোগানে বেনাপোলের রাজপথ আনন্দে মুখরিত হয়ে ওঠে। পরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, পূর্বে ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি এবং ৮৫,যশোর-১ শার্শা আসনের সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি সহ অসংখ্য বিএনপি’র নেতৃবৃন্দ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরবর্তীতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রীর সাথে দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক বিষয়াদি নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্ব শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বেনাপোল কাস্টমস হাউসের ‘ইছামতি’ সম্মেলন কক্ষে আয়োজিত ব্যবসায়িক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।মতবিনিময় সভায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বন্দর ব্যবহারকারী সংস্থাসমূহের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।সভায় দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে পণ্য খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। কাস্টমস ছাড়করণে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে আনলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমদানিকারকরা মত দেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় প্রতিমন্ত্রী বন্দরে রাসায়নিক কিংবা ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহনে পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণের দিকনির্দেশনা দেন। একইসাথে বন্দর এলাকায় গ্রিন বেল্ট বা বনায়ন সৃষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নের আহ্বান জানানো হয়। স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা, আধুনিক স্ক্যানার বসানো এবং বন্দর কাস্টমসের সাথে সার্বক্ষণিক ডিজিটালাইজড সুবিধা নিশ্চিত করার জোরালো দাবি উত্থাপিত হয়। প্রতিমন্ত্রী ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের গঠনমূলক বক্তব্য শোনেন এবং বন্দর ব্যবহারকারী সকল পক্ষকে নিয়ম মেনে ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। বেনাপোল বন্দরের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও প্রতিশ্রুতি দেন তিনি। শেয়ার বাংলাদেশবিষয়: