তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:07 PM , September 13, 2026 বিনোদন ডেস্ক : তারকা অভিনয়শিল্পীদের সমন্বয়ে বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজের মনোরম পরিবেশে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়।লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত নাটকটিতে অংশ নিয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, প্রকৌশলী শামীম হোসেন, প্রকৌশলী সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুঁই, সানজিদা কানিজ সাঞ্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও মুবিয়াসহ আরও অনেকে।পাঁচ প্রজন্মের গল্প নিয়ে হাসি-আনন্দ ও দুঃখ-বেদনার প্রেক্ষাপটে এগিয়ে যাওয়া নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শাহীন রাজ ও আশিক মাহমুদ এবং ব্যবস্থাপনায় ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ। নাটকটিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতির পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।পরবর্তী লটে যোগ দেবেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ একঝাঁক অভিনয়শিল্পী। লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে নিয়মিত প্রচারিত হবে। শেয়ার বিনোদনবিষয়:বেগমপাড়া